ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

চরদাশের বাড়ী গ্রামের রাস্তার বেহাল দশা

ads

জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়  সাতপোয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরদাশের বাড়ী গ্রামের রাস্তার বেহাল দশা, চলাচলের চরম দূর্ভোগের কথা জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, চরদাশের বাড়ী গ্রামের দাশেরবাড়ী মোড় ও জিগাতলা মোড়ের মধ্যবর্তী স্থানে গ্রামের ভিতরে কোন রাস্তা না থাকায় এই এলাকার লোকজনদের অন্যের বাড়ীর উপর দিয়ে যাতায়াত করতে হয়; যার ফলে মাঝে মাঝেই নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়।


তাছাড়া বন্যার সময়ে কলা গাছের ভেলা বানিয়ে বাড়ীতে ঢুকতে হয়! এছাড়াও মুমূর্ষ রোগী ইমারজেন্সি মুহূর্তে হসপিটালে নেয়ার সময় পড়তে হয় নানা জটিলতায়।


তাই এলাকার মানুষের জন্য চরম দূর্ভোগ এই রাস্তা জনিত সমস্যা সমাধানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব  ডাঃ মোঃ মুরাদ হাসানের  সদয় হস্তক্ষেপ কামনা  করছেন  এলাকাবাসী।

ads
ads
ads

Our Facebook Page